জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে শাহরাস্তিকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ

মো:শওকত করিম : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল।

উত্তেজনাপূর্ণ এই খেলায় ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল ২-০ গোলে শাহরাস্তি উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে। খেলার শুরু থেকেই দুই দল আক্রমন ও পাল্টা আক্রমণে খেলতে থাকে।

খেলার ২৫ মিনিটে ফরিদগঞ্জের ৭ নাম্বার জার্সিধারী অধিনায়ক তরিকুল ইসলাম চমৎকার এক গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ফরিদগঞ্জ এগিয়ে থেকেই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে শাহরাস্তি সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে।

তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। উল্টো ফরিদগঞ্জের ৮ নাম্বার জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন হোসেন সজিব অসাধারণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় গোল নিয়ে আপত্তি জানিয়ে শাহরাস্তির খেলোয়াড়রা কিছু সময়ের জন্য মাঠ ছাড়েন।

পরে চাঁদপুর জেলা প্রশাসক মহসিন উদ্দিন আহমেদের হস্তক্ষেপে খেলা পুনরায় শুরু হয়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা দল। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফরিদগঞ্জের ইয়াসিন হোসেন সজিব। তার হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আহমেদ।

ফরিদগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়রা হলেন : রাহীম গাজী, আনন্দ চন্দ্র দে, উদয়ন চন্দ্র দে, তমলুককুমার, ইয়াসিন হোসেন সজিব, সোহেল রানা বাবু, শাহাদত হোসেন, মেহেদী হাসান অপু, তরিকুল ইসলাম (অধিনায়ক), মোশারফ হোসেন।

অতিরিক্ত খেলোয়াড় : মারুফ হোসেন, রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দির সোবাহান, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, মুসু কলিমুল্লাহ।

শাহরাস্তি উপজেলা দলের খেলোয়াড়রা হলেন : গোলরক্ষক মিলন (অধিনায়ক), রুবেল, জালাল, রাকিব, শাকিল, মেহেদী, বাপ্পি, মিরাজ, আল-আমিন, সবুজ, বাদল।

অতিরিক্ত খেলোয়াড়: ইয়ামিন, রুমন, সজিব, হাসান, ফাহাদ, শোয়েব, রাফাত। রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ সেলিম আহমেদ। স

হকারী রেফারি ছিলেন নূরে আলম ও মাসুম। চতুর্থ রেফারি ছিলেন ইমরান হোসেন। আজ বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে চাঁদপুর সদর উপজেলা এবং মতলব উত্তর উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করবে।

সম্পর্কিত খবর