মৈশাদী ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ড কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার : যুব ঐক্য প্রগতি এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মৈশাদী ইউনিয়নের হামানকর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাহবুব খান বাবলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর।

অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন খান পিন্টুর ও সদস্য সচিব জিএম শাহীন যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলার যুবদলের আহ্বায়ক কে এম নজরুল ইসলাম নজু। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খান আবদুস সাত্তার মাস্টার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল মজুমদার প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান টিটু, যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস আহমেদ জুয়েল, উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমির হোসেন গাজী,

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল গাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ইমু, গনেশ নন্দী, সাদ্দাম হোসেন মৃর্ধা, আঃ রহিম বেপারী, মহসিন খান, আহ্বায়ক কমিটির সদস্য কবির হোসেন, জাফর গাজী, শরিফুল ইসলাম জিলানী, ছাত্রনেতা শান্ত, মেহেরাজ।

সম্পর্কিত খবর