যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মায়ের চিকিৎসা দিলেন চাঁদপুর কোস্টগার্ড

বিশেষ  প্রতিনিধি : চাঁদপুরে কোস্টগার্ডের মানবিকতা ও সময়পযোগী সহায়তায় ঘেঘনা নদীতে লঞ্চে গর্ভবতী একজন মা’কে চিকিৎসা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন।

মেঘনা নদীতে লঞ্চে গর্ভবতী একজন প্রসুতি মা’কে চিকিৎসা সহায়তার মাধ্যমে কোস্টগার্ড অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ্র করে তুলেছেন ।

জানা গেছে,চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর নৌ-সীমানায় মেঘনানদীর হরিণা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের মেডিকেল টিম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মেষ বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘মিতালি-৭’ নামক যাত্রীবাহী লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে রাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর শ্বাসকষ্ট শুরু হয় এবং জীবন ঝুঁকির আশঙ্কা দেখা দেয়।

এ সময় রোগীর স্বজনরা কোস্টগার্ডের জরুরিসেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।

পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিডবোটে করে লঞ্চে পৌঁছায়। তারা গর্ভবতী নারীকে অক্সিজেন দেন এবং পরে সদরঘাটে পৌঁছে দেন। জনগণের সেবায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

এদিকে ওই গর্ভবতী নারীর স্বজনরা চিকিৎসা সহায়তা পেয়ে কোস্টগার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত খবর