
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের একটি দর্শনীয় স্থান সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ফ্রুটস্ ভ্যালি এগ্রো।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) বিকেলে দর্শনীয় স্থানটি পরিদর্শন করেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতি সোহেল আহমেদসহ চাঁদপুরের শীর্ষ বিচার বিভাগীয় কর্মকর্তারা । সিনিয়র বিচারপতিকে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান শাহতলী ফ্রুটস্ ভ্যালি এগ্রো’র মালিক সাংবাদিক হেলাল উদ্দিন।
এসময় তিনি প্রায় আড়াই ঘণ্টা তাঁরা নদী ও বাগানের শেষ বিকালের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। প্রশংসা করেন পরিত্যক্ত ইটভাটার জমিতে গড়ে ওঠা শতাধিক জাতের ফলের অর্গানিক বাগানের সফলতা দেখে।
বিচারপতি সোহেল আহমেদ মুগ্ধ হয়ে বলেন, এমন নৈসর্গিক প্রকৃতি।“এখানে আরও আগেই আসা উচিত ছিল, ভবিষ্যতে আবার আসব ইনশাআল্লাহ।”
শাহতলী ফ্রুটস্ ভ্যালি এগ্রো’র মালিক সাংবাদিক হেলাল উদ্দিন জানান, আমাদের এলাকায় হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতি সোহেল আহমেদসহ চাঁদপুরের শীর্ষ বিচার বিভাগীয় কর্মকর্তারা এসেছেন তাই তাদের প্রতি কৃতজ্ঞ। “আমার সবচেয়ে ভালো লেগেছে পৈত্রিক ৬৫ বছরের দ্বিতল বাসভবন যেখানে চাঁদপুর এলে আমি বসবাস করি সেই বাড়িটি তারা পরিদর্শন করেন এবং প্রশংসা করেন।



