
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ন্যায্যমূল্যের চাল বিক্রি করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শাহমাহমুদপুর ইউনিয়নের জাফর বাড়িতে ৪৫০ জন অসহায় মানুষের মাঝে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়। প্রতি কেজি ১৫ টাকা দরে একজনকে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ হওয়ায় হতদরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
খাদ্য অধিদপ্তর পরিচালিত ও খাদ্য বিভাগ চাঁদপুর সদর আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের এসব মানুষের মাঝে চাল বিতরণ করেন ডিলার মোঃ কামাল হাওলাদার। ওই সময় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ সরেজমিনে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হতদরিদ্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিনা এবং ওজনে কম দেওয়া হচ্ছে কিনা তা যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজান পাটোয়ারী, বিল্লাল পাটোয়ারী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ কাজী, বিএনপি নেতা খোরশেদ হাজী,
৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল পাটোয়ারী, ইউনিয়ন তাঁতিদলের সভাপতি শাহাদাত গাজী, স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস পাটোয়ারী, মৎস্যজীবি দল নেতা আলমগীর গাজী, ছাত্রদল নেতা পারভেজ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।



