
স্টাফ রির্পোটার : মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার ঘিলাতলী গ্রামের প্রবাসী শরীফ উল্যাহ ও উত্তর বাড়ৈগাঁও গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেন এর খরিদা সম্পত্তির উপর নিষেধাজ্ঞা প্রদান করেছেন চাঁদপুরের বিজ্ঞ আদালত।
বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ উত্তর বাড়ৈগাঁও গ্রামের মাখন লাল দেবনাথের পুত্র ব্রজলাল দেবনাথ, ব্রজলাল দেবনাথের পুত্র রবি দেবনাথ, মাখন লাল দেবনাথের পুত্র দুলাল দেবনাথ,
নিতাই চন্দ্র দেনবাথের পুত্র বলাই দেবনাথ ও রবি দেবনাথ গংরা একই এলাকার প্রভাবশালী ভূমিদস্যুর নির্দেশে মাটি ভরাট করেছে বলে অভিযোগ করেছে শরীফউল্যাহ। এ ঘটনার প্রতিবাদ করলে শরিফ উল্লাহর বাড়িতে থাকা পিতা ও ভাইকে প্রান নাশের হুমকি প্রদান করছে প্রতিপক্ষরা ।
এমনকি ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য ২০ সেপ্টেম্বর শনিবার কতিপয় দুস্কৃতিকারীরা মানব বন্ধন ও প্রতিমা ভাংচুরের মিথ্যা ঘটনা সাজিয়ে মানববন্ধন করেছেন। যাহা আদৌ সত্য নয়। সাহাবুদ্দিন প্রধানের ছেলে শরীফ উল্যাহ জানান, মতলব দক্ষিণ থানার হাল ২০৭নং বাড়ৈগাঁও মৌজায় হাল বিএস ৬২৯নং খতিয়ানে সাবেক ২ দাগ হাল ৩ দাগে .০৪৫০ একর ভূমির খরিদ করে . ০৩০০একর ভূমিতে বাড়ি নির্মাণ করি এবং .০১৫০ একর ভূমিকে দোকানপাট নির্মাণের জন্য মাটি ভরাট করি।
প্রকৃতপক্ষে আমি উক্ত জায়গা একই গ্রামের হাজী আব্দুল মজিদ শেখ এর ছেলে দেলোয়ার হোসেনের কাছ থেকে দলিল মূলে খরিদ করি। এই অবস্থায় এলাকার এক ভুমিদস্যুর যোগসাজশে ও কুপরামর্শে ব্রজলাল দেবনাথ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। প্রকৃত অর্থে আমি উক্ত জায়গাটি খরিদ করি দেলোয়ার হোসেনের কাছ থেকে। আমার খরিদকৃত . ০১৫০ একর জায়গায় এলাকার এক প্রভাবশালী ভূমিদস্যু ব্রজলাল দেবনাথ কে দিয়ে মাটি ভরাট করছে। এ কারনে আমি চাঁদপুর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করি।
যার মামলা নং- ১১৪৪/২০২৫ইং। এরই প্রেক্ষিতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে থানার এসআই মোঃ আব্দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতি অবস্থায় থাকার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশকে অমান্য করে ব্রজলাল দেবনাথ মাটি ভরাট করে। শরীফ উল্যাহর পিতা সাহাবুদ্দিন প্রধান জানান আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমার ছেলে মোঃ শরীফ উল্যাহ ও শ্যালক দেলোয়ার হোসেন উক্ত জায়গা খরিদ করে। এ খরিদাকৃত সম্পত্তি জোরপূর্বক ভূমিদস্যুরা দখলের চেষ্টা করছে। এছাড়া আমার ও আমার ছেলে ও শ্যালকের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার করছে তার প্রতিবাদ করছি।
আমাদের সমাজে আমরা সকলের সাথে সৌহাদ্য পুর্ন পরিবেশে বসবাস করে আসছি। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।




