
স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে হরিসভা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের পুলিশ বিভাগের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।
সনাতন ধর্মাবলম্বী ভক্তরা পূজা মণ্ডপ পরিদর্শন করবে। সেজন্যে পূজা মণ্ডপে পুলিশ সকল নিরাপত্তা দেবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী,
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক গোপাল সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয় প্রমুখ। সভায় চাঁদপুর সদর এলাকার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।



