চাঁদপুরে প্রবাসীর উপর হামলায় প্রাণনাশের চেষ্টা!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের ৮নং বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলা হাজী বাড়ির সামনে। সেখানে সৌদি প্রবাসী মঞ্জু বেপারীকে লক্ষ্য করে চালানো হয় অতর্কিত হামলা।

শুরু হয় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে। গাছতলা মৌজার বিএস ৪৫০ নং দাগে ৭ শতাংশ জমির মধ্যে অর্ধেক মঞ্জুর পাওয়ার কথা থাকলেও, তাঁর চাচাতো ভাই দুদু বেপারী পুরো জায়গাটিই এলাকার লিটন পাঠান নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসী মঞ্জু খারিজ বাতিলের জন্য অভিযোগ জানান চাঁদপুর এসিল্যান্ড অফিসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে ঘটনাস্থলে আসেন ভূমি কর্মকর্তা মাহবুব।

তাঁর উপস্থিতিতেই শুরু হয় হামলা। নেতৃত্বে ছিলেন দুদু বেপারী, সঙ্গে ছিলেন লিটন পাঠান তার ছেলে মোশারফ পাঠানসহ আরও কয়েকজন বহিরাগত। ধারালো অস্ত্র নিয়ে তারা মঞ্জুর উপর ঝাঁপিয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে ভর্তি করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। সেখানেই মঞ্জু জানান, এই হামলার পেছনে তাঁর চাচাতো ভাই দুদু, হাজরা বেগম ও মুন্নি বেগম জড়িত। তাঁদের সঙ্গে ছিলো আরও কিছু বহিরাগত।

রক্তাক্ত এই ঘটনার পর মঞ্জু বেপারী দাবি তুলেছেন—যারা এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এ যেন এক ভয়ঙ্কর উদাহরণ যেখানে আইন রক্ষাকারী কর্মকর্তার উপস্থিতিতেই ঘটে গেলো প্রাণঘাতী আক্রমণ।

সম্পর্কিত খবর