
প্রেস বিজ্ঞপ্তি: আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান পাটওয়ারী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী, কুচক্রী মহল আমার বিরুদ্ধে অভিযোগ তোলছেন আমি নাকি বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারে বিরুদ্ধে মামলার স্বাক্ষী দিয়েছি।
যাহা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত । আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। উক্ত অভিযোগ প্রমাণ করতে পারলে আমার রাজনৈতিক নেতা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি জনাব শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই যে সিদ্ধান্ত নিবেন তা আমি অবশ্যই মেনে নিবো।
নিবেদক, মোঃ সফিকুর রহমান পাটওয়ারী সিনিয়র সহ-সভাপতি চাঁদপুর জেলা তাঁতী দল।



