শাহতলী কামিল মাদরাসায় এনটিআরসির ৩জন শিক্ষকের পরিচিতি ও সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষামন্ত্রণালয়ের অধীন এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ও নিয়োগকৃত নবাগত ৩(তিন) জন শিক্ষক এর যোগদান উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি চাঁদপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, যারা এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়েছেন, তাদের নিয়োগ ও যোগদান দ্রুত সম্পন্ন করেছি এবং এমপিওর জন্য আবেদন করছি। এনটিআরসিএ কর্তৃক একটি বড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা চাই সব সময় প্রতিষ্ঠানের শূন্য পদগুলো দ্রুত পূরণ হউক। আমরা চেষ্টা করি দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে। আমরা দ্রুত এমপিওর জন্য চেষ্টা করেছি। যারা নিয়োগ পেয়েছে, তারা খুবই মেধাবী শিক্ষক। এ মাদরাসায় মেধাবীদের নিয়ে একটা শিক্ষকদের টিম তৈরি হয়েছে। আপনারা সকলে মিলে উক্ত মাদরাসার পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল উপহার দিতে হবে। মাদরাসার শিক্ষাথীদের দিকে নজর রাখবেন।কেউ যাতে ঝরে না পড়ে। অর্থের অভাবে কেউ যাতে লেখাপড়া থেকে বাদ না যায়।

তিনি বলেন, এ মাদরাসা শতবছরের একটি ঐতিহ্যবাহী দ্বীনি মাদরাসা। এ মাদরাসা থেকে অনেকে পড়াশুনা করে দেশের বিভিন্ন উচ্চ স্থানে কর্মরত রয়েছে, দেশের কল্যাণে কাজ করছে। আমার দাদা শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ মাদরাসায় কামিল প্রতিষ্ঠা করেছে।চাঁদপুর জেলার প্রথম কামিল মাদরাসা এটি ।আমরা আশা করব আমাদের মাদরাসায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা ভালো ফলাফল এর জন্য চেষ্টা করবে। আমার তরফ থেকে এখানে সব্বোর্চ্চ সহযোগিতা করা হবে। আপনারা যারা মেডামরা আছেন, আপনারা ছাত্রীদের খোজঁখবর নিবেন। ছাত্রীদের আপন করে নিবেন। আমাদের কাজ হচ্ছে অবকাঠামোর বিষয় ও মাদরাসার উন্নয়ন দেখা। আপনারা একাডেমিক সাইড দেখবেন।আমরা চাই ভালো ফলাফল।

সভার শুরুতেই এনটিআরসিএ কর্তৃক সুপারিশ ও নিয়োগপ্রাপ্ত ৩জন নবাগত শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক প্রভাষক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, নবাগত প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) রেশমা আক্তার, নবাগত প্রভাষক (হাদীস) তানজিনা, সিনিয়র শিক্ষক হাফেজ জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান,

সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, নবাগত সহকারি মৌলভী মো: আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক (শরীরচর্চা) মো: শরীফ হাওলাদার, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

উল্লেখ্য, এদিন শাহতলী জিলানী চিশতী কলেজে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ও নিয়োগকৃত প্রভাষক (বাংলা) মনোয়ারা আক্তার, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মোছা: হাবিবা আক্তার রানী, প্রভাষক (যুক্তিবিদ্যা) সুমা রানী পাল ও উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (ইংরেজী) মো: মাহবুব আলম গাজী, সহকারি শিক্ষক (গণিত) প্রমথ সরকার, সহকারি শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) মো: মনির হোসেন, সহকারি শিক্ষক (জীব বিজ্ঞান) বিথী আক্তারকে ফুল দিয়ে বরণ করা হয়।

সম্পর্কিত খবর