চাঁদপুরে অ্যাড. হাবিবুর রহমান লিটুর মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোটার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. হাবিবুর রহমান লিটুর মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩১ আগষ্ট -২০২৫ বাদ জোহর জেলা আইনজীবী সমিতির মসজিদে মরহুমা জাহানারা বেগমের ৪র্থ মৃত্যুবার্ষিকীর মিলাদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহসান হাবীব, সিনিয়র আইনজীবী অ্যাড. শহিদুল্লা খান, অ্যাড. কাজী খায়রুল হাসান ঝুমন, অ্যাড. নিজামউদ্দিন শাহাজাদা, অ্যাড. হুমায়ন কবির, মরহুমার ছেলে আজিজুর রহমান খোকা, অ্যাড. হাবিবুর রহমান লিটু সহ আইনজীবীরা।

সম্পর্কিত খবর