
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার গত (১০ আগস্ট ২০২৫খ্রি.) যোগদান করেন। নাজমুন নাহার ৩৩তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডারের একজন কর্মকর্তা।
তিনি বর্তমানে চাঁদপুর জেলা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম তদারকি করছেন। এর আগে তিনি পাবনা ভাঙ্গুড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করেছেন।
এখানে এক বছর মেয়াদি দায়িত্ব পালনের সময় জনমুখী, স্বচ্ছ প্রশাসনিক নিয়ম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে পালন করেছেন। তিনি ২০১৭ সালের মে থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর (সাতক্ষীরা), এরপর রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ২৮ জুলাই ২০২০ সালে গোদাগাড়ীতে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ ।
তিনি বর্তমানে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।




