দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীর শোক

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আল-ইমরান শোভনে শশুর সাবেক সমবায় কর্মকর্তা জাকির হোসেন গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫খ্রি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এক শোক বার্তায় তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

সম্পর্কিত খবর