মতলব দক্ষিণে সাংবাদিক ফোরামের গুনীজণ সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সাংবাদিক ফোরাম মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান রবিবার ( ৪আগস্ট ) দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপার্সন ও মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার সেলিমের সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক ফোরাম মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি গোলাম হায়দার মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

এ সময় মতলব প্রেসক্লাবের সদস্য লোকমান হোসেন হাবীব, সমির ভট্টাচার্য্য বলু, দীপু সরকার, দীপু আহমেদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গুনীজনদের সংবর্ধনা দেয়া হয়।

সম্পর্কিত খবর