
স্টাফ রিপোটার : ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে বুধবার (২৩ জুলাই ২০২৫) ভোরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে
একটি মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার কালীর বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



