
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নিবাসী বিশিষ্ট ইট-বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি ও বালু ব্যবসায়ী মো: জসীম মিজি”র বাবা-মা’র রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ ও কবর জিয়ারত করা হয়েছে।
মুনাজাত ও দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হালিম ।
গতকাল ১৯জুলাই (শনিবার) দুপুরে শাহতলী মিজি বাড়িতে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরো অংশগ্রহন করেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কামাল মিজি, সহ-সভাপতি মো: মোশারফ কারী, সাংগঠনিক সম্পাদক মো: শফিক কবিরাজ, ৪নং ওয়ার্ড (শাহতলী )বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাবেক মেম্বার সফিক কারী ,ব্যবসায়ী কাসেম কারী ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো: শওকত কারী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, স্থানীয় মো: রাজু তপদার সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গগণ ও মুসল্লীগণ।
অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও কবর জিয়ারত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।



