
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
গতকাল ৪ অক্টোবর (বুধবার) জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক বিভিন্ন কারাবন্দীদের সাথে আলাপ করেন এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন। তিঁনি বন্দীদের ওয়ার্ড, প্রশিক্ষণ কেন্দ্র, রসুইঘরসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ ও কর্মকর্তাগণ।



