
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান বাগাদী ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়ায় গত ১অক্টোবর তিনি শাহতলী কামিল মাদরাসার মুহাদ্দিস পদ থেকে অব্যাহতি চেয়ে মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর কাছে পদত্যাগ পত্র দাখিল করে। পরবতীতে উক্ত পদত্যাগ পত্র মাদরাসা গভর্নিং বডির সভায় অনুমোদন করা হয়।
সেই সাথে উপাধ্যক্ষ পদে পদোন্নতিপ্রাপ্ত মাওলানা আব্দুল মান্নানের প্রতি শুভ কামনা জানান মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।



