চাঁদপুর ডিসি অফিসের কর্মকর্তা সাখাওয়াত হোসাইনের ফেসবুক হ্যাক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: সাখাওয়াত হোসাইন, পিতা: মোঃ ইউনুছ মিয়া, মাতা: শাহিদা বেগম, গ্রাম-চেয়ারম্যান ঘাটা, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর এর ফেইসবুক ও ই-মেইল আইডি হ্যাক করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।

গতকাল ৩আক্টোবর তিনি চাঁদপুর সদর মডেল থানায় জিডি এন্টি করেন। যার জিডি নং-২১৪, তারিখ-৩/১০/২০২৩খ্রি.

জিডিতে উল্লেখ করা হয় আমি জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। গত ২/১০/২০২৩ তারিখ সোমবার দিবাগত সন্ধ্যার ( আনুমানিক ৬:৪৫ ঘটিকা) পর আমার নামীয় ই-মেইল shakhawat1966@gmail.com এবং ফেইসবুক shakhawat Hossain আইডি অজ্ঞাত ব্যক্তি কর্তৃক হ্যাক করা হয় এবং রাত প্রায় ১১টা নাগাদ ফেইসবুকের মেসেঞ্জার অপসন থেকে বিভিন্ন ফেইসবুক ব্যবহারকারীর মেসেঞ্জারে বিভিন্ন অনাকাঙ্খিত মেসেজ ও বিভিন্ন অংকের টাকা হাওলাত দেয়ার অনুরোধ করা হয়।

এতে আমি আমার নিকট আত্মীয় স্বজন ও সহকর্মী এবং অপরাপর বন্ধুমহলের কাছে সামাজিকভাবে লজ্জিত হই। অজ্ঞাত ব্যক্তি কর্তৃক বিভিন্ন অজুহাতে বিকাশে টাকা পাঠানোর জন্য 01944-726579 মোবাইল নম্বরটি মেসেজে প্রেরণ করেন।

সম্পর্কিত খবর