বাগাদী ইউপির অর্থ বছরে প্রায় ৩ কোটি টাকা বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের প্রায় ৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল ২৩ মে মঙ্গলবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

বাজেটে চলতি অর্থ বছর ২০২৩-২০২৪ সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার ৯শ ৪৩ টাকা। এরমধ্যে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৭৭ লাখ ৮৭ হাজার ৯শ’ ৪৩ টাকা। সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ টাকা। বাজেটে আয় ও ব্যায় সমান দেখানো হয়েছে।

সম্ভাব্য রাজস্ব আয়ের মধ্যে কর ও রেট ২০লাখ ৭৩ হাজার ২শ ৮১ টাকা, কর ও রেট বকেয়া ২২ লাখ ১২ হাজার ৬শ’ ৬২ টাকা, ইজারা বাবদ ২লাখ টাকা, ব্যবসা, পেশা ও জীবিকা কর ৫লাখ টাকা, লাইসেন্স ও পারমিট ফি ৪লাখ টাকা, জন্মনিবন্ধন ফি ২লাখ টাকা, ভবন নির্মাণ ও পুনঃ নির্মাণ ২লাখ টাকা, গ্রাম আদালত ফি ২ হাজার টাকা, ও অনান্য আয় ২লাখ টাকা।

সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ টাকা। এরমধ্যে উপজেলা পরিষদ থেকে ৮০লাখ টাকা, সরকার থেকে ৯০লাখ টাকা, অনান্য উৎস (সংস্থাপন ও অনান্য) ৪১ লাখ টাকা, স্বেচ্ছা প্রণোদিত চাঁদা ৫লাখ টাকা।

রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যায় হলো, সম্মানী ভাতা বকেয়াসহ ২৩লাখ ৬৮ হাজার টাকা, কর্মকর্তা ও কর্মচারী বেতন ১৭ লাখ ৪৮ হাজার, ৯শ’ ৭৬ টাকা, প্রাতিষ্ঠানিক ব্যায় ২লাখ টাকা, কর আদায় ব্যায় ৮ লাখ ৫৭ হাজার ১শ’ ৮৮ টাকা, বিদ্যুৎ বিল দেড় লাখ টাকা, পরিবহন খরচ ২লাখ টাকা, প্রিন্ট ও ষ্টেশনারী ২লাখ টাকা, নিজেস্ব উন্নয়ন ব্যায় ৫লাখ টাকা, অব্যন্তরিন নিরীক্ষা ব্যয় ২০ হাজার টাকা, আপ্যায়ন ব্যায় ২লাখ টাকা, জাতীয় দিবস উদযাপন ব্যয় ২লাখ টাকা, জরুরী ত্রাণ ২লাখ টাকা, বৃক্ষরোপন ও রক্ষনা বেক্ষন ৫০ হাজার টাকা।জরুরী ত্রাণ ২লাখ টাকা, বৃক্ষরোপন ও রক্ষনা বেক্ষন ৫০ হাজার টাকা।

উন্নয়ন খাতে উল্লেখ যোগ্য ব্যয় হলো, কৃষি ও সেচ এবং বনায়ন সারে ৮লাখ টাকা, শিল্প ও কুটিরশিল্প ৫লাখ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিতে ব্যয় সারে ৩লাখ টাকা, দর্যোগ ব্যবস্থা ও ত্রাণ সাড়ে ৭লাখ টাকা, শিক্ষা খাতে ব্যয় ৩২ লাখ টাকা, স্বাস্থ্য ও পানি খাতে ১০ লাখ ১৭ হাজার ২শ’ ৬২ টাকা, সেবা ও মানব সম্পদ উন্নায়নে ব্যয় ১৭ লাখ টাকা, মহিলা, যুব ও শিশু উন্নয়নে ব্যয় সাড়ে ৭লাখ টাকা, পল্লী উন্নয়ন ও সমবায় ৫লাখ টাকা।

বাজেট অধিবেশেনে বেলায়েত হোসেন গাজী বিল্লাল বলেন, ভবিষ্যতে বাগাদী ইউনিয়নের বেকারত্ব দূর করণে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলে ব্যাংক ঋণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া পরিষদের পক্ষ থেকে তাদের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, গত ২০২২-২০২৩ অর্থ বছরে ২ কোটি ৫৪লাখ ৫৫ হাজার ৩শ’ ৬টাকার বাজেট ঘোণষা করা হয়েছে। যা ইতিমধ্যে ৭০ থেকে ৮০ ভাগ সফলতা হয়েছে।

বাজেট অধিবেশনে অফিস সহায়ক নূর নবীর পরিচালনায় উন্মুক্ত বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. বেলায়াত হোসেন বাবুল মিজি, ইউপি সচিব মো. শহীদ আলম পাটওয়ারী, ইউপি প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন খান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা,

ইউপি সদস্য পারুল আক্তার, শাহনারা বেগম, আয়েশা বেগম, মো. ইউসুফ শেখ, মো. ইলিয়াছ খান, রিয়াজ উদ্দিন পাটওয়ারী, মো. মুনসুর খান, ফজলুর রহমান বেপারী, মো. মোশারফ হোসেন, মো. দুদু গাজী, মো. মনির হোসেন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর