চাঁদপুরে সড়ক চাই’র জনসচেতনতামূলক লিফলেট ক্যাম্পিং

স্টাফ রিপোর্টার : সড়কে দূর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার জনসচেতনতামূলক লিফলেট ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ মে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে সাত দিনের কার্যক্রম হিসেবে প্রথম দিনের কর্মসূচী পালন করা হয়।

ক্যাম্পিংয়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি মাও  আব্দুর রহমান গাজী।

বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল,প্রচার সম্পাদক এস আই আকাশ,, সদস্য আবু সুফিয়ান প্রমুখ।

সন্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, প্রকাশনা সম্পাদক মো : আলী শেখ, কোষাধ্যখ মোঃ মামুন শনি, সদস্য যথাক্রমে মোঃ রহমত আলী রিপন, মহিবুর রহমান খান,মোঃ শাহাদাত হোসেন, মোঃ আলমগীর, মো : রাজনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। প্রথম দিনে জনসচেতনতামূলক ক্যাম্পিং ও যানবাহন চালক, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নিরাপদ সড়ক আইন ২০১৮পালন করার জন্য বক্তারা সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সম্পর্কিত খবর