দুদিনের সফরে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

চাঁদপুর খবর রিপোর্ট : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু এমপি আজ ২দিনের সফরে চাঁদপুর আসছেন।

৯ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে ১০ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল সাড়ে ৬টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের হাইমচর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালায় উপস্থিতি থাকবেন।

সকাল ১১টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠক এ উপস্থিত থাকবেন। এদিন বেলা ১২টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডের ইশানবালা এম জে এস স্কুল মাঠে উঠান বৈঠক অংশগ্রহন করবেন।

বিকাল ৩টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডের চেয়ারম্যান বাজারের জনসভায় যোগদান করবেন। বিকাল ৪টায় চাঁদপুর সদরের উদ্দেশ্যে যাত্রা করবেন। একইদিন সন্ধ্যা ৬টায় মন্ত্রীর চাঁদপুর জেএন সেনগুপ্ত রোডস্থ বাসভবনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক অসহায় ও দু:স্থদের মাঝে বিতরণ করবেন।

১১ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করে মেলার উদ্বোধন করবেন। দুপুর ১টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৩টায় ঢাকায় উপস্থিত থাকবেন।

 

সম্পর্কিত খবর