চাঁদপুর এভারগ্রীন ক্লাবের চতুর্দশ বার্ষিক সাধারণ সভা

ক্রীড়া প্রতিবেদক : চাঁদপুর এভারগ্রীন ক্লাবের চতুর্দশ ” সিজন ১৪ ” বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ রাতে শহরের হাজী মহসিন রোডস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ( মেডিকম ডায়াগনস্টিক সেন্টার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক।

তিনি তার বক্তব্যে বলেন, এ ক্লাবটি সকল শ্রেণির পেশাজীবি প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে গড়া । সারাদিন কর্মব্যস্ততার পর শরীর ও মন সতেজ নির্মল রাখতে গিয়ে খেলাধুলা করি আমরা। এটা আমাদের সকলের পরিবারের অংশ। এই ক্লাবের প্রতি আমাদের সকলের আনন্দ ভাগাভাগি করে থাকি।

প্রধান অতিথির বক্তব্যের পূর্বে চাঁদপুর এভারগ্রীন ক্লাবের ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন সিনিয়র সহ-সভাপতি ও অর্থ সম্পাদক সৈয়দ মশিউর রহমান।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও ড্যাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোঃ জালাল উদ্দিন রুমী।

সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আবুল কালাম ভুঁঞা, যুগ্ম মহাসচিব আলমগীর আলম মিয়াজি, আমন্ত্রিত অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সংগঠনের সহ-সভাপতি শিক্ষক (অবঃ) সিরাজুল ইসলাম পাটওয়ারী, ব্যাংকার মনির হোসেন, ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক মাঈনুল ইসলাম পাটওয়ারী, সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, আপ্যায়ন সম্পাদক দেলোয়ার হোসেন খান, সদস্য আবদুল লতিফ গাজী, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত প্রমূখ।

সাহিত্য বিষয়ক সম্পাদক শিক্ষক মাসুদুর রহমানের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সুলতান মাহমুদ।

সম্পর্কিত খবর