কোস্ট গার্ডের অভিযানে হাইমচরে এক হাজার কেজি জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচরে কোস্ট গার্ডের অভিযানে এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।

২২ জানুয়ারি রোববার হাইমচর উপজেলার চর ভৈরবি মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্ধায় কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাছের আড়ত হতে আনুমানিক ১ হাজার কেজি (২৫ মন) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, চাঁদপুর সদর।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর