
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলনী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এবং জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র দিক-নির্দেশনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭নভেম্বর (শনিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়নতনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান।
তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে এদেশের বীর সিপাহি ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। একই সাথে শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত দেশপ্রেমিক সিপাহি ও সাধারণ জনগণকে, যাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আমাদের দেশের মানচিত্র ও স্বাধীনতা সুরক্ষিত হয়েছিল। শিক্ষার্থীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস সম্পর্কে জানতে হবে। এ দিবসকে মনে ধারন করতে হবে।
জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, নুরুন্নাহার বেগম মুক্তা, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া,
মো: হাবিবুর রহমান, মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাত হোসেন, মো: মাহবুবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মো: লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো: গিয়াসউদ্দিন, মো: নাসির উদ্দিন মোল্লা, মো: সুমন চন্দ্র সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা মোসা: রুবিনা আক্তার, মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খানসহ শিক্ষকবৃন্দগণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।



