৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপনে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজন

চাঁদপুর খবর রিপোর্ট : “করবো সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। রোববার (৮ নভেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে জেলা সমবায় কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে চাঁদপুর শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হবে।

পরে শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীন।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিটে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সকাল ১০টায় অতিথিদের আসন গ্রহণ, ১০টা ৫ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ, ১০টা ১০ মিনিটে স্বাগত বক্তব্য এবং ১০টা ২০ মিনিটে সমবায়ী নেতৃবৃন্দের বক্তব্য অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় বিশেষ অতিথিদের বক্তব্য, ১১টা ৩০ মিনিটে প্রধান অতিথির বক্তব্য এবং দুপুর ১২টায় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। জাতীয় সমবায় দিবসের এ আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীন।

সম্পর্কিত খবর