চাঁদপুরে জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। সিপাহি-জনতার ঐক্য, দেশপ্রেম ও জাতীয় সংহতির যে বার্তা সেদিন উচ্চারিত হয়েছিল, তা আমাদের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

তিনি বলেন, এই দিন আমাদের শিক্ষা দেয়—জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যা সেলিম, সহসভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূঁইয়া, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর বেগম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জেলা জাসাসের সদস্যসচিব মোবারক সিকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর