চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার এর ৮৫ নম্বর বিধি অনুযায়ী তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, মামলার অগ্রগতি, বিভিন্ন রেজিস্টার সংরক্ষণ এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ বিকেলে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থানার অবকাঠামো, অফিস কক্ষ, মালখানা, হাজতখানা, অস্ত্রাগার, কম্পিউটার কক্ষ, ডিউটি কার্যক্রম এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ পরিদর্শন করা হয়।

এ সময় থানার জনবল কাঠামো, মামলা সংক্রান্ত নথিপত্র, দায়েরকৃত মামলা, এজাহার, অভিযোগপত্র, এফআর এবং বিচারাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি সম্পত্তি রেজিস্টার, গ্রেপ্তারি পরোয়ানা রেজিস্টার, পলাতক আসামির রেজিস্টার, অভিযোগপত্র রেজিস্টার, এফআরটি রেজিস্টার, ভিলেজ ক্রাইম রেজিস্টার, খতিয়ান রেজিস্টার, সাধারণ ডায়েরি ও গ্রেপ্তারকৃত ব্যক্তির রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষা করা হয়।

পরিদর্শন প্রতিবেদনের মন্তব্যে থানার সার্বিক কার্যক্রম, বিচারিক কার্যক্রমে সহযোগিতা, রেজিস্টার সংরক্ষণ এবং জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ফৌজদারী কার্যবিধি সংশোধনী আইন মোতাবেক গ্রেফতার সংক্রান্ত রেজিস্ট্রার সংরক্ষণ ও প্রাত্যহিকভাবে গ্রেফতারকৃত আসামীকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এই তথ্য থানার বাহিরে দৃশ্যমান জায়গায় টানানো বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও নারী ও শিশু হেল্প ডেক্স এর মান উন্নয়নের বিষয়েও সার্বিক নির্দেশনা প্রদান করা হয়।

সম্পর্কিত খবর