৭নভেম্বর পুরানবাজার জামিয়া জাফরাবাদ হাফিজিয়া মাদরাসার মাহফিল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুরানবাজারের জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলূম জাফরাবাদ হাফিজিয়া মাদরাসার তা’লীমী জলসা ও ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৭নভেম্বর অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় কোরআন তিলাওয়াত, হামদ না’ত ও প্রারম্ভিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯টায় আদর্শ পরিবার ও আদর্শ সন্তান উপর বয়ান করবেন মাওলানা নজরুল ইসলাম, সকাল সাড়ে ১০টায় ব্যক্তি স্বাধীনতা ও ইসলামের বিষয়ে বয়ান করবেন ঢাকা আল মারকাযুল হানাফী মাদরাসার মুহতামিম মুফতী নোমান কাসেমী, সকাল সাড়ে ১১টায় অযু ও নামাযের প্রশিক্ষণ ও কওমী মাদরাসার ঐতিহ্য ও অবদান বিষয় বয়ান করবেন মুফতী আব্দুস সালাম,

দুপুর ২:৩০মিনিটে মৃত্যু ও কাফন-দাফনের মাসায়েল আলোচনা করবেন মুরাদনগর মাদরাসার কুমিল্লার মুহতামিম মাওলানা আমজাদ হুসাইন, বাদ আসর বয়ান করবেন বারিধারা মাদরাসার মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, বাদ মাগরিব বয়ান করবেন সুধন্যপুর মাদরাসা কুমিল্লার মুহতামিম মাও: মুশতাকুন্নবী, বাদ এশা বয়ান করবেন মুহতামিমে জামিয়া মাওলানা খাজা আহমদুল্লাহ, রাত সাড়ে ৮টায় বয়ান করবেন ফুলছোয়া মাদরাসার পীর সাহেব মুফতী আবু সাঈদ। রাত ৯টায় আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর