
স্টাফ রিপোর্টার : কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১’-এ ফোন পেয়ে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে থাকা এক মুমূর্ষু যাত্রীকে দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিকিৎসা শেষে এক ব্যক্তি বরিশালগামী ‘এমভি এম খান-৭’ নামক লঞ্চে করে বরিশাল ফিরছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুর সংলগ্ন মেঘনা নদী অতিক্রম করার পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের সুপারভাইজার তাৎক্ষণিকভাবে কোস্ট সময় ওই যাত্রীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। গার্ডের জরুরি হটলাইন নম্বর ১৬১১১’-এ কল করে সহায়তা চান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। টিমের সদস্যরা লঞ্চে উঠে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরবর্তীতে রোগীর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কোস্ট গার্ডের নিজস্ব বোটে করে তাকে দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে দ্রুত শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “কোস্ট গার্ড কেবল সুরক্ষাই নয়, নদীপথে সাধারণ মানুষের যেকোনো আপদ-বিপদে সার্বক্ষণিক পাশে রয়েছে। জনকল্যাণমূলক ও মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



