
চাঁদপুর খবর রিপোট: চাঁদপুর প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটির সভা মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলায় অবস্থিত মিলনায়তনে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেন , উভয় উপকমিটির সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, কমিটির সদস্য ও সাধারণ সম্পাক এম এ লতিফ, চাঁদপুর প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়ন উপ-কমিটির আহ্বায়ক মুনির চৌধুরী, সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম,হাসান মাহমুদ, মাজহারুল ইসলাম অনিক । এছাড়াও চাঁদপুর প্রেস ক্লাবের শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন শান্ত, সদস্য সচিব রিয়ার ফেরদৌস ও মো:আশরাফুল আলম।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, অভ্যন্তরীন উন্নয়ন এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রাখা ও মাঠ পযায়ে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চাঁদপুর প্রেস ক্লাবের উপকমিটির কাযক্রমকে আরো গতিশীল এবং প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।



