চাঁদপুরে আন্ নাজির ট্রাস্টের কার্যক্রমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : স্যার উইলিয়াম বেভারিজ ফাউণ্ডেশানের যৌথ অংশীদারিত্বে আন্ নাজির ট্রাস্টের কার্যক্রমে শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নাজিরপাড়া আন্ নাজির আইডিয়াল মাদরাসা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আন্ নাজির ট্রাস্টের কার্যক্রমে শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীরা যেন সঠিকভাবে পাঠ গ্রহণ করতে পারে, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। আন্ নাজির শিক্ষাপ্রতিষ্ঠানটি চাঁদপুরের মধ্যে একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ড. রহমান জিলানী সাহেব লন্ডনে থেকেও নাড়ির টানে দেশের মাটিতে এত সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পাঠদানের ক্ষেত্রে শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

স্যার উইলিয়াম বেভারিজ ফাউণ্ডেশান ও আন্ নাজির ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. রহমান জিলানী পি. এইচ. ডি সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী ও আন্ নাজির আইডিয়াল মাদরাসার পরিচালক হারিস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আন্ নাজির আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাও. নিজামুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্ নাজির আইডিয়াল মাদরাসার শিক্ষার্থী মো. রাইয়ান।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ, আন্ নাজির ট্রাস্টের চেয়ারম্যান মিসেস নাজমা রহমান, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, সদস্যসচিব হাফেজ জাকির হোসেন,

জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর