চাঁদপুরে ‘কারাতে সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘কারাতে সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও সোতোকান কারাতে একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণকারী শতাধিক প্রশিক্ষণার্থী কারাতের বিভিন্ন কলাকৌশল ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এসব প্রশিক্ষণ তাঁদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহসভাপতি শিহান এ. বি. রনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।

সেমিনারটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশ এবং একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী।

সম্পর্কিত খবর