চাঁদপুরে মাদক সেবনের অভিযোগে ৬ জন গ্রেফতার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানা পুলিশের রাত্রীকালীন অভিযানে মাদক সেবনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন ১৪ নম্বর পৌর ওয়ার্ডের মঠখোলা সরকারি বাক্‌প্রতিবন্ধী স্কুল মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবুল কালাম গাজী ও এএসআই (নিরস্ত্র) মো. রাফিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. হাসান গাজী (২৪), পিতা-রসুল গাজী, সাং-দক্ষিণ আশিকাটি; মো. লাদেন কাজী (২৩), পিতা-ওসমান কাজী, সাং-দক্ষিণ আশিকাটি; সায়েম মাঝি (২১), পিতা-জাহাঙ্গীর মাঝি; মো. সাকিব মোল্লা (১৯), পিতা-রশিদ মোল্লা, উভয় সাং-পূর্ব শ্রীরামদী; মো. আমির হোসেন গাজী (৩০), পিতা-মৃত রফিক গাজী, সাং-খলিশাডুলী।

পুলিশের প্রেস রিলিজে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা অনুমতি ছাড়া অবৈধ মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা ও মদ সেবন করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর