আজ চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হবে। চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভা সোমবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় চাঁদপুরের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি,সম-সাময়িক,প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম. এ. লতিফ এক আমন্ত্রণপত্রের মাধ্যমে প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সভায় সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পর্কিত খবর