
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বাদ আসর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদে পৌর যুবদলের সাবেক সভাপতি এবং গত পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলশেষে বিশেষ মোনাজাতে শেখ ফরিদ আহম্মেদ মানিকের দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুবদল নেতা ছিদ্দিকুর রহমান ও ফরিদ, ছাত্রদল নেতা বাছিরুল ও সুমন আহমেদ গাজী, মাওলানা নোমান, মাওলানা নজরুল ইসলাম এবং কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। চাঁদপুর জেলা ইতিহাস মোনাজাত পরিচালনা করেন মাওলানা নোমান। দোয়ায় অংশ নেওয়া নেতা-কর্মীরা শেখ ফরিদ আহম্মেদ মানিকের আশু সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।




