বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছবক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, ছবক, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মাদ খানের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মাওলানা আহসান উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মু. আব্দুল মান্নান, মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য পীরজাদা মো. বরকত উল্যাহ খান, সহকারী অধ্যাপক গিয়াসউদ্দিন সরকার, সহকারী অধ্যাপক পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফী, এম. ছরওয়ারুল ইসলাম, প্রভাষক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মো : সাব্বির।

পরে ছবক প্রদান, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। তাদের সাফল্য কামনা করে নিয়মিত পাঠদান কার্যক্রম আরও বেগবান করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কিতাব বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর