
চাঁদপুর খবর রিপোর্ট: বিদ্যুৎ লাইনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ী, চিত্রলেখা, ছায়াবানী, বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার, পুলিশ সুপারের কার্যালয়, ওয়্যারলেস, ফিশারী গেটসহ বিউবোর আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে নগরবাসীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে রাতে প্রয়োজনীয় পানির ব্যবস্থা করে রাখা এবং মোবাইল ফোনসহ জরুরি ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিয়ে রাখার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।




