চাঁদপুরে পৌর ছাত্রলীগ নেতা আটক রবিনকে সন্ত্রাস বিরোধী আইনের কারাগারে প্রেরণ

চাঁদপুর খবর রিপোট : চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীকে গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গতকাল চাঁদপুর মডেল থানার অফিসার ইনচাজ মো:ফয়েজ আহমেদ দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন । গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী নিষিদ্ধ সংগঠন চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর