
চাঁদপুর খবর রিপোর্ট: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে গুণী শিক্ষক নির্বাচনে (দাখিল পর্যায়ে) প্রথম স্থান অধিকার করেছেন চাঁদপুরের আহমদীয়া মাদরাসার সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম।
গতকাল বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম।
এদিকে, আহমদীয়া মাদরাসার সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।




