চাঁদপুর শহরের আদালত পাড়ায় “এম এম কে স্বর্ণ মৌলিক নিবাস” কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র আদালত পাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “এম এম কে স্বর্ণ মৌলিক নিবাস”।

কাজটি পরিচালনা করছেন এম এম কে দুবাই ডেভেলপারস। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি।

এম এম কে দুবাই ডেভেলপারস লিমিটেড এর ভারপ্রাপ্ত এম ডি মাইনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও ডিজিএম শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহজাহান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম, ডাঃ জালাল উদ্দিন রুমি, ব্যবসায়ী জাকির বন্দুকশী, ব্যবসায়ী আরিফুল ইসলাম, ডাইরেক্টর হিরা ঢালী ও খোকন বেপারী।

এ সময় চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক বারেক ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মাও. লিয়াকত আলী।

সম্পর্কিত খবর