
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে ”দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে ধারন করে আজ ১অক্টোবর সকাল সাড়ে ৯টায় র্যালি ও সকাল ৯টা ৪৫মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৮সেপ্টেম্বর চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।
র্যালি ও আলোচনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন।
দিবসটি উপলক্ষে প্রবীণ ব্যক্তিদের ডায়াবেটিস সমিতি, চাঁদপুর এর মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত চাপ ও অন্যান্য পরীক্ষা করানো হবে এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।




