মতলবে দু’টি ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জালানী তেল॥ চলাচলে ভোগান্তি

সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুটি ফিলিং ষ্ট্রেশনসহ খোলা বাজারের ডিলারের দোকানে জ্বালানী তেলের সরবরাহ নেই ।

এতে কৃষি সেচ প্রকল্পসহ যানবাহন চলাচল ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান ব্যহত হচ্ছে । ফলে ভোগান্তিতে রোগী ও জনসাধারণ। গত মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) উপজেলার ফিলিং ষ্ট্রেশন, বিভিন্ন বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঘুরে তেল না পাওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার সদরের কাজলী সিনেমা হল মোড়ের মেসার্স নওরিন ফিলিং ষ্টেশন ও নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং ষ্টেশনে গত ৫দিন যাবৎ জ্বালানী তেল (ডিজেল, অকটেন, পেট্টোল) নেই ।

জ্বালানী তেলের সরবরাহ না থাকায় চলতি মৌসুমের ধান, ভুট্টা ও রবি শস্য জমিতে কৃষকগণ পর্যাপ্ত পানি দিতে পারছে না । এতে জমি শুকিয়ে ফসল নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে, ব্যক্তিগত যানবাহন (মোটর সাইকেল) ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীজীবিগণ জ্বালানী তেল না পাওয়ায় গন্তব্য পৌঁছা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে । ভাড়ায় ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ । তেল না থাকায় বিভিন্ন বাজারের সেবা প্রদানকারী জেনারেটরগুলো অকেজো হয়ে পড়েছে।

একদিকে লোডশেডিং, অন্য দিকে জেনারেটর বন্ধ থাকায় ব্যবসা বানিজ্যে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে। এছাড়াও মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, পল্লী বিদ্যুতের কয়েকদিনের ঘন ঘন লোডশেডিং থাকায় তেলের অভাবে কর্তৃপক্ষ রোগীদেরকে জেনারেটর সেবা দিতে পারছেন না। গরমের অসস্থিতে রোগী ও রোগীর স্বজনরা কষ্ট পাচ্ছে। এ সময় শিশু রোগী বেশী থাকার কারণে বৈদ্যুতিক পাখা না চলায় শিশুরা কান্নাকাটি করছে। চট্টগ্রাম বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক ট্রাস্কফোর্স সভার সিদ্ধান্ত মোতাবেক ফিলিং ষ্টেশন/ ডিলার পয়েন্ট তেলের মজুদ সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করার জন্য গত ২৫ মার্চ উপজেলা নির্বাহী কে.এম ইশমাম মতলব দক্ষিণ উপজেলাধীন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।

মতলব পৌর এলাকার মেসার্স নওরিন ফিলিং ষ্টেশনের ট্যাগ ও উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধর ও নায়েরগাঁও বাজারের মেসার্স প্রধানীয়া ফিলিং ষ্টেশনের ট্যাগ ও জনস্ব্যাস্থ্য প্রকৌশলী অফিসার ফেরদৌস আহম্মেদ বলেন, গত ৫দিন যাবৎ ফিলিং ষ্ট্রেশনগুলোতে তেল সরবরাহ না থাকায় তেল বিক্রি বন্ধ রয়েছে।

এছাড়াও ভ্রাম্যমান আদালতে বিক্রির রেজিষ্ট্রারে গড়মিল থাকায় মেসার্স নওরিন ফিলিং ষ্টেশনের মালিককে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং প্রধানীয়া ফিলিং ষ্টেশনের ২লক্ষ জরিমানা ও জ্বালানী তেল জব্দ করা হয়েছিল।

উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান বলেন, তেলের সংকটে তেল কিনতে পারছি না। তেল কিনতে চাঁদপুরে লোক পাঠানো হয়েছে। কিন্তু গ্যালনে তেল না দেওয়ায় হাসপাতালের জেনারেটর না চালাতে পারায় রোগী ও জনসাধারনের কষ্ট হচ্ছে। তেল পেলে এ কষ্ট লাঘব হবে ।

সম্পর্কিত খবর