চাঁদপুর সদর হাসপাতালে হামে শিশুর মৃত্যু হয়নি : হাসপাতাল কতৃর্পক্ষ

আজ ৬ এপ্রিল ২০২৬ চাঁদপুর সদর হাসপাতালে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মাহবুবুর রহমান।

তিনি জানান, হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে ঠিকই, তবে সেটি হামের কারণে নয়। শিশুটি নিউমোনিয়া ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছিল।

স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে গুজব না ছড়িয়ে সঠিক তথ্য জানার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর