শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসাক কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে আপনারা কান দিবেন না। উৎসবকে কেন্দ্র করে সবাইকে সচেতন থাকতে হবে।উৎসবকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি একটি সেচ্ছাসেবক টিম গঠন করতে হবে এবং ঐ টিম পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবে।উৎসব কালীন প্রতিটি মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা লাগাতে হবে।

বিদুৎ বিভ্রাট এড়ানোর জন্য বিদ্যুৎ এর বিকল্প হিসাবে জেনেরেটর ব্যাবস্থা রাখতে হবে।পূজার সময়ে যাতে সড়কে কোন যানজটের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ এর টিম থাকবে দায়িত্ব পালন করবে।ফেইসবুকে কোন ম্যাসেজ আসলে সেটা যেনো শেয়ার না করে আপনারা পুলিশ বাহিনীকে জানাবেন এবং আলোচনা করবেন।

এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম,জেলা আওয়ামী লীগে সভাপতি নাসির উদ্দীন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল,পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যা,জেলা স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিক, এন এস আই ডিডি শাহ আরমান,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানের ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার,সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী,

পল্লী বিদ্যুৎ সমিতি ২ জিএম রাশেদ্দুজ্জামান, পল্লী বিদ্যুত সমিতি ১ জিএম আতিকুজ্জামান চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়,জেলা আনসার ভিডিপি জেলা কমান্ডার উজ্জল, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, মতলব উত্তর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধ্যাশাম সাহা, হাজীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিঠুন ভদ্র প্রমুখ।

উপস্হিত ছিলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান , জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, তপন সরকার, কার্তিক সরকার, মৃণাল কান্তি সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া, নেপাল সাহা।

সম্পর্কিত খবর