
চাঁদপুর খবর রিপোর্ট : গতকাল বুধবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় জেলা নদী রক্ষা কমিটির চাঁদপুর জেলা পুলিশের পক্ষে চাঁদপুরের অতিরিক্ত পুৃলিশ সুপার সুদীপ্ত রায়,বিআইডব্লিউটিএ প্রতিনিধি , পাউবো প্রতিনিধি , মৎস্যবিভাগের প্রতিনিধি এবং জেলা প্রশাসনের অন্যান্য প্রতিনিধি ছাড়াও কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,
সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ রাশেদা আক্তার জানান, মঙ্গলবার জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মন্জুর আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠির আলোকেই এই সভাটি মূলত ডাকা হয়।



