চাঁদপুর খবর রির্পোট: স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে একযোগে শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বুথ শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২২মে (সোমবার) ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বুথ শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, সহজেই ডাকযোগে সার্টিফাইড খতিয়ানের কপি প্রাপ্তির বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া তিনি জনগনকে অধিকতর সচেতন হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, চাঁদপুর রেভিনিউ ডেপুটি কালেক্টর, চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ, কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ এবং অন্যান্যরা।




