চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের উদ্যোগে হাজীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করা হয়েছে।
গতকাল ২২মে (সোমবার) হাজীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
এসময় পুলিশ সুপার অত্র থানা এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন- প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও জনকল্যাণমুখী কাজ করতে হবে।
এসময় পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মো: মিলন মাহমুদ থানা প্রাঙ্গনে আমলকি গাছের চারা রোপন করেন।
এসময় হাজীগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ উপস্থিত ছিলেন।




