স্টাফ রিপোর্টার : উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা,গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা পুলিশী হয়রানী, দ্রব্যমূল্যের উদ্ধগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবী বাস্তবায়নে আগামীকাল শনিবার সমাবেশ করবেন চাঁদপুর জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকাল ৩টায় হাসান আলী হাই স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ। জনসভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এদিকে বিএনপির সমাবেশ হাসান আলী হাই স্কুল মাঠে করার ব্যাপারে জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে বিএনপি তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম।




