
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের মিশন রোডে অবস্থিত রেইনবো হাসপাতালে (প্রা:) প্রতি শুক্রবার চেম্বারের বসা ডা: বশির আহম্মেদ খানের বিশেষজ্ঞ সনদ সার্জারী নিয়ে নানা প্রশ্ন উঠেছে ।
রোগীরা প্রতারিত হচ্ছে কিনা সেই প্রশ্ন । বিশেষ করে চাঁদপুরের চেম্বারের আগত রোগীরা প্রতারিত হচ্ছে কিনা । আদৌ তিনি কি কি বিশেষজ্ঞ ডাক্তারী সনদ রয়েছে কিনা তার অনুসন্ধ্যান করা জরুরী হয়ে উঠেছে । চাঁদপুরে চেম্বার করা নিয়ে চাঁদপুর স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন ।
তিনি তার ভিজিটিং কার্ডে সার্জারী ন্যাশনাল ইনষ্টিটিউট অফ নিউরোসাইন্স ও হাসপাতাল আগারগাঁও ঢাকা উল্লেখ করেছেন । চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা গোয়েন্দা সংস্থার অনুসন্ধ্যান ও তদন্তের দাবী উঠেছে ।
অভিযোগ উঠেছে , ডা: বশির আহম্মেদ খানের মাধ্যমে তার পরামর্শে ঢাকায় কমপোর্ট হাসপাতালে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার কর্মচারী নিহত শিপন পাটওয়ারীর ব্রেন টিউমার চিকিৎসার খাফিলতির অভিযোগ উঠেছে । ডা: বশির আহম্মেদ খানের চিকিৎসাধীন শিপন পাটওয়ারীর ব্রেন টিউমার অপারেশনের একমাস পর ( ১৬ মে )মৃত্যু ঘটেছে । অপারেশনের কথা বলে রোগী শিপন পাটওয়ারীর পিতা চাঁদপুর শহরের তালতলা ঐতিহ্যবাহী মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ীর খোরশেদ আলম পাটওয়ারীর কাছ থেকে ঢাকায় কমপোর্ট হাসপাতালে জমা না নিয়ে ব্যক্তিগত বিকাশ নাম্বারে পর্যায়ক্রমে ১লক্ষ টাকা নেন। বাকী ১লাখ ২০হাজার টাকা হাসপাতালের ক্যাশে জমা হয় । অপারেশনের চলাকালীন চাপ দিয়ে রোগীর অবস্থা খারাপ বলে আবারও ৩০হাজার টাকা নেন ।
বিষয়টি পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করেন রোগীর অভিভাবকের প্রতি । কেন ডা:বশিরের ব্যক্তিগত বিকাশে টাকা দেওয়া হলো । আরো অভিযোগ উঠেছে , ডা:বশির নিজে সার্জারী দাবী করে অপারেশন করবেন বলে নিলেও করেছেন হাসপাতালের অন্য একজন প্রফেসর । পরে আবারও চাপ দিয়ে উক্ত হাসপাতালে অপারেশন লাগবে বলে নিয়েছেন । কিন্তু উক্ত হাসপাতালের প্রফেসর অপারেশন করতে রাজি হননি ।
একের পর এক টাকার জন্য প্রতারনার আশ্রয় নেন ডা:বশির । পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ার পর চাঁদপুর সদর হাসপাতালে তত্ত্ববাধায়ক ডা:মাহাবুব সাহেবের ঐকান্তিক সহযোগিতায় দীর্ঘদিন আইসিউইতে এবং পরবর্তীতে কেবিনে ভর্তি থাকেন এবং ১৬মে শিপন পাটওয়ারী মৃত্যু ঘটে। এমনই অভিযোগ করেছেন শিপন পাটওয়ারী ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম পাটওয়ারী । বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষের তদন্তের দাবী করেছেন ।তিনি লিখিতভাবে চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগে ও জেলা গোয়েন্দা সংস্থায় অভিযোগ দাখিল করবেন বলে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন । প্রয়োজনে আইনী ব্যবস্থাও নিবেন বলে জানান ।
জানা গেছে,চাঁদপুর থেকে দালালের মাধ্যমে ও রেইনবো হাসপাতালের চেম্বারে আসা রোগীদের ভাগিয়ে জটিল রোগ আছে বলে ঢাকায় অপারেশন করাচ্ছে । যেই রোগী আসে তার কাছে চেম্বারে তাকে ঢাকায় রেফার করে । এসব কারণে রেইনবো হাসপাতালের সুনাম নষ্ট হচ্ছে বলে রোগীরা ক্ষোভ প্রকাশ করছেন ।
এ ব্যাপারে চাঁদপুর শহরের মিশন রোডে অবস্থিত রেইনবো হাসপাতালে (প্রা:) এমডি মহসিনকে বিস্তারিত জানানো হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষ ব্ষিয়টি দেখবেন বলে জানান ।
রেইনবো হাসপাতালের সুনাম নষ্ট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ কিছুই বলেন নি ।
এ ব্যাপারে ডা: বশির আহম্মেদ খানের চাঁদপুরের পিএস আক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হয়েছে । বিষয়টি তাকেও জানানো হয়েছে । তিনি কিছু বলতে রাজি হননি ।
এ ব্যাপারে ডা: বশির আহম্মেদ খানের বক্তব্য পাওয়া যায়নি ।



